শনিবার, ১৬ মে ২০২৬

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে আবু তাহেরের গণসংযোগ

লাঙ্গলে ভোট চাই, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের নির্বাচনী প্রচারণার ১ম দিনে ডবলমুরিং ২৮নং ওয়ার্ডে ব্যাপকভাবে গণসংযোগ করেন।

আজ ২২ জানুয়ারি তিনি দুপুর থেকে বিকাল পর্যন্ত তার নির্বাচনী এলাকার ডবলমুরিং থানার ২৮নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি গণসংযোগ করেন।

গণসংযোগকালে আবু তাহের এলাকার ভোটারদের কাছ দোয়া এবং ভোট চান। এসময় তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামল ছিল এই দেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। এই দেশের মানুষ এখনো শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে হুসেইন মুহাম্মদ এরশাদকে স্মরণ করেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ-এর প্রতিষ্ঠিত দল-জাতীয় পার্টির প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের পাশে থাকবো-আজীবন।

গণসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, ফজলে আজিম দুলাল, নাসির উদ্দিন ছিদ্দিকী, শেখ আকতার হোসেন, আবসার উদ্দীন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিউল আজম লিটন, বন্দর জাপা নেতা জসিম উদ্দিন, জহুর উদ্দিন, আরমান মিয়া, যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আজগর আলী, জাপা নেতা মোঃ সেলিম, সিরাজুল ইসলাম, ছাত্র সমাজ নগর’র আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, সদস্য সচিব আরাফাতুল ইসলাম কচি প্রমুখ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন।

জাতীয় পার্টি প্রার্থী জননেতা আবু তাহের বলেন, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল ৯ বছর। জাতীয় পার্টির শাসনামলে রাষ্ট্র ধর্ম ইসলাম, সপ্তাহিক ছুটি শুক্রবার, যাকাত বোর্ড গঠন, মসজিদ মন্দির গির্জা সহ ধর্মীয় উপাসনালয়ে পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করে ছিল।

জাতীয় পার্টি উন্নয়ন উৎপাদনে জাপার শাসনামল স্বর্ণ যুগ হিসেবে প্রতিষ্ঠিত। চট্টগ্রাম-১১ আসন বাংলাদেশের হৃদপিন্ড। সে আসন থেকে জাতীয় পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টির সুশাসনের জনগণ আবারও ফিরে পেতে চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। লাঙ্গল প্রতীকে আপনার মহামূল্যবান রায় দিয়ে মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জনগণের সেবা করার সুযোগ দিন। আমি এলাকাবাসী তথা আপনাদের দোয়া চাই। লাঙ্গল প্রতীকে ভোট চাই।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...