বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নাইক্ষ্যংছড়িতে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত নাফনদী ঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল বড় জামছড়ি এলাকার পাহাড়ি পথ থেকে মালিকবিহীন পড়ে থাকা ৯ হাজার ৮৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ধরা হয়েছে ২৯ লাখ ৫৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, টহলদল সীমান্তবর্তী বড় জামছড়ি এলাকায় সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে অভিযান চালায়। টহলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ইয়াবার ব্যাগটি ফেলে পাহাড়ি ঝোপঝাড়ের ভেতর পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের টহলদল নিয়মিত গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করছে। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রণয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...