রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়িতে অবৈধ অনুপ্রবেশে আটক ৬

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ অভিযানে ছয়জন মিয়ানমার নাগরিককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যাটালিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল এ অভিযানে অংশ নেয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই করছে না বরং মাদক, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৬ থেকে প্রায় ৫০ গজ ভেতরে চাকমাপাড়া এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের মংডু জেলার মেদাইক এলাকার বাসিন্দা বলে স্বীকার করে। আটক ব্যক্তিরা হলেন— মংফুতাই তংচংঙ্গা (৩০), কালু তংচংঙ্গা (২৬), মুচা তংচংঙ্গা (৪৫), মংচিউ তংচংঙ্গা (৩০), ভেট্টিয়া তংচংঙ্গা (২৫) ও ইতুয়াইন তংচংঙ্গা (১৭)।

বিজিবি সুত্রে আরও জানা যায় , আটক মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে মামলা দিয়ে তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি কর্তৃক আটক ছয় মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নিয়মিত মামলা নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় বিজিবির সজাগ অবস্থানের ফলে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান কমেছে। এতে সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...