কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ।
সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতি ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান কোম্পানির চেয়ারম্যান। তিনি বলেন, ৩৪ বছরের পদার্পণে কোম্পানির উন্নয়নে স্টেকহোল্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের সহযোগিতায় প্রতিষ্ঠান আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বিগত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ৩০ জুন ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদ এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।
সভা শেষে কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
আর এইচ/
