সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার, জামায়াতে ইসলামী নেতা রফিক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও বিএনপি নেতা সাংবাদিক মো. ইউনুছ, বিএনপি নেতা ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আবদুর রশিদ, এনসিপি নেতা নুরুল কাশেম এবং প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জয়নাল আবেদীন টুক্কুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরবর্তীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ–এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন—“দুর্নীতি দেশ ও সমাজকে ভিতর থেকে ধ্বংস করে। তরুণরা এগিয়ে এলে দুর্নীতিকে রুখে দেওয়া সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে আমরা দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে আছি।”

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন—“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ বলেন—“দুর্নীতিবিরোধী আন্দোলনকে জন-উদ্দেশ্যপ্রসূত করতে হলে সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের সচেতনতা সবচেয়ে কার্যকর।”

সঞ্চালক তারেকুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার বলেন—“দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা ইতিহাসে সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল হলে দুর্নীতি নিজে থেকেই কমে যাবে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ব্যক্তি ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...