বুধবার, ১৩ মে ২০২৬

রাউজান থেকে ডাকাত শাহ আলমসহ গ্রেপ্তার ২, উদ্ধার অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের রাউজান থানার হত্যা-ডাকাতি সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত শাহ আলমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়ার ২ নম্বর রোড এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের মৌলভীখীল তিন রাস্তার মোড় থেকে হুমায়ুন উদ্দিন আকাশ ওরফে লেদাইয়াকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, সোমবার ভোরে সন্ত্রাসী মো. শাহ আলমকে গ্রেপ্তার করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তাঁর হাতে থাকা একটি বিদেশি পিস্তল বাড়ির সংলগ্ন আলী কন্ট্রাক্টরের পুকুরে নিক্ষেপ করেন। পরে ধাওয়া করে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘর তল্লাশি করে ৪টি দেশীয় তৈরি এলজি, ২টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শাহ আলমের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় তাঁর ফেলে দেওয়া একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি। সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, শাহ আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে চারটি ওয়ারেন্ট (হত্যা ২টি, ডাকাতি ১টি, অপহরণ ১টি) মুলতবি আছে। গ্রেপ্তার শাহ আলম হাটহাজারী থানার ব্যবসায়ী হাকিম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। গ্রেপ্তারদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হাকিম হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য মিলেছে।

তিনি আরও জানান, রোববার রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের মৌলভীখীল তিন রাস্তার মোড় থেকে হুমায়ুন উদ্দিন আকাশ ওরফে লেদাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার তথ্যে রাউজান থানাধীন মকবুল আহমেদ সওদাগরের বাড়ির মাহবুবুল আলমের টিনের ঘরের পশ্চিম পাশের ঝোপের ভেতর থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...