বুধবার, ১৩ মে ২০২৬

কক্সবাজার রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ঢেমশা এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা।

জানা গেছে, সাতকানিয়া রেলস্টেশনের এক কিলোমিটার দক্ষিণে উপজেলার ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ওপর গাছের কিছু ডালপালা ছড়িয়ে-ছিটিয়ে রাখে দুর্বৃত্তরা। ভোর ৬টার দিকে বিষয়টি জানতে পারে রেল কর্তৃপক্ষ। এর ২০ মিনিটের মধ্যেই রেলের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত তা রেললাইন থেকে সরিয়ে নেন।

রেল কর্মকর্তারা জানান, ভোর ৬টার দিকে দুর্বৃত্তরা রেললাইনে গাছ ফেলে গেছে। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাতকানিয়া অতিক্রম করার কথা ছিল। তবে ট্রেনটি ভোর সাড়ে ৫টার পরিবর্তে সকাল ৭টার দিকে সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। এর আগেই রেললাইন থেকে গাছ সরিয়ে ফেলায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, খবর পেয়ে দ্রুত আমরা রেললাইন থেকে গাছে ডালপালা সরিয়ে ফেলি। রেললাইন স্বাভাবিক রয়েছে। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, রেললাইনের ওপর গাছের ডালপালা কেটে রেখে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...