বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর জামালখান প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান। বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “সুদানে গণহত্যা, ফিলিস্তিনে নারী-শিশু হত্যা এবং মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের মতো নির্মম ঘটনা আজ বিশ্ব বাস্তবতা। ১২ কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত। মানবজাতি আজ গভীর সংকটে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে শান্তির আশায় সরকার পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত শান্তি আসেনি। পরিসংখ্যান বলছে, গত ৯ মাসে ২ হাজার ৯১১টি খুনের ঘটনা ঘটেছে। শুধু জানুয়ারি-জুলাই সময়েই ৩০১টি অজ্ঞাত-পরিচয় মরদেহ উদ্ধার হয়েছে। এসব পরিসংখ্যান দেশের সার্বিক অস্থিরতারই প্রতিচ্ছবি।”

ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের ইঙ্গিত প্রসঙ্গে তিনি বলেন, “ভাঙা ব্যবস্থার ওপর সমাধানের আশা করা মাকাল ফলের গাছে আম খোঁজার মতোই অলীক।”

তার মতে, “শান্তির একমাত্র পথ আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প হিসেবে কোরআনভিত্তিক আদর্শই সমাধান।”

তিনি জানান, হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম কোরআনকে ভিত্তি করে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক গ্রন্থ রচনা করছেন, যেখানে জাতির সংকট সমাধানের দিকনির্দেশনা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুব আলম।

তিনি বলেন, “ব্রিটিশরা আমাদের ২০০ বছর শাসন করলেও গণতন্ত্র দেয়নি, কিন্তু দেশ ছাড়ার সময় বিভক্তির রাজনীতি চাপিয়ে দিয়ে গেছে। এর ফলে দেশ আজ সংঘাত ও অস্থিরতায় জর্জরিত।”

তিনি দাবি করেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ হেযবুত তওহীদের আহ্বান করা জীবনব্যবস্থা।”

চট্টগ্রামের ১৩টি সাংগঠনিক ইউনিটের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “মানুষের দোরগোড়ায় মুক্তির বার্তা পৌঁছে দিন।”

হেযবুত তওহীদের গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি বলেন,“দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মা সন্তানকে চিরকুট লিখে ফেলে রেখে যাচ্ছেন—এ দুঃখজনক বাস্তবতা থেকে উত্তরণে সবাইকে মাঠে কাজ করতে হবে।”

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন, বিভাগীয় নারী সম্পাদক জোবাইদা আক্তার বেবি, জেলা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বোরহান, জেলা নারী সম্পাদক আমতুল্লাহ বিনতে নজরুলসহ আরও নেতারা।

জোরারগঞ্জ থানা আমির এম জসিম উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন—আনোয়ারা থানা আমির মো. দেলোয়ার হোসেন, ইপিজেড থানা আমির মো. ফারুক হোসেন,পতেঙ্গা থানা আমির মো. রিয়াজ খান, কোতোয়ালি থানা আমির মো. বেল্লাল হোসেন,মিরসরাই থানা আমির মো. মহিবুল্লাহ রহমান,সীতাকুণ্ড থানা আমির আকলিমা আক্তার,রাঙ্গামাটি থানা আমির হাবিবুর রহমান,পাহাড়তলী থানা আমির ইকবাল হোসেন,ডাবলমুরিং ও খুলশী থানা আমির মো. ফরহাদ হোসেন

বক্তব্য শেষে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে সাধারণ কর্মীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...