বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে উদ্বোধন উপলক্ষে তিনদিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওতে আরো একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির নাম “ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টার”। বাস স্টেশনের জাপান মার্কেটের দ্বিতীয় তলায় এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৬ ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উদ্বোধনী দিন থেকে তিনদিন ব্যাপী ডাক্তার ভিজিট ফ্রি এবং প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩০% ডিসকাউন্ট ঘোষণা করেছেন।

উদ্বোধন কালে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার এস এম আশরাফুজ্জামান। উপস্থিত ছিলেন ঈদগাঁও উপ- স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার রোকসানা আফাজ এবং হাসপাতালটির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মোস্তফা মিজান। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল আলম, পল্লী চিকিৎসক আব্দুল হামিদ, ওসমান গনি, এমডি মোহাম্মদ ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টাফবৃন্দ।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, এতে বিশেষজ্ঞ ডাক্তার, নরমাল ডেলিভারি, নিরাপদ ও পরিচ্ছন্ন ব্রেস্ট ফিডিং এরিয়া, নির্ভরযোগ্য টেস্ট রিপোর্ট তৈরি সহ নানা প্যাথলজিক্যাল পরীক্ষার সুযোগ রয়েছে।

উদ্বোধন উপলক্ষে সড়কে সুদৃশ্য ফটক নির্মাণ সহ হাসপাতালের অভ্যন্তরীণ ফটক বেলুন দিয়ে ব্যাপকভাবে সজ্জিত করা হয়।এদিনে বিভিন্ন রোগীকে সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...