ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজীপাড়া নিবাসী মোঃ শায়খুল ইসলাম বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি ফরিদুল আলমের পুত্র।
শায়খুল ইসলাম ২ জানুয়ারি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। ১৯ আগস্ট ২০১৩ সালে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে শায়খুল ইসলামসহ আরও ৬৬ জনকে এ পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অণুবিভাগ (জিপি-পিপি শাখা) জারি করে। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব সানা মোঃ মাহরূফ হোসাইন।
শায়খুল ইসলামের এই পদোন্নতি স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
আর এইচ/
