বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে  অনুষ্ঠিত হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’।  শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, “রেড ক্রিসেন্ট কেবল মানবিক সেবার প্রতিষ্ঠান নয়, এটি তরুণ প্রজন্মকে যুক্তি, মানবিকতা ও নেতৃত্বের শিক্ষায় গড়ে তোলে। বিতর্কের মাধ্যমে যুব সমাজ তাদের চিন্তাভাবনা ও বক্তব্যকে আরও বিকশিত করতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব প্রধান আ ন ম তামজীদ। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদের সদস্য মেঃ মেহেদি হাসান রায়হান, প্রাক্তন যুব প্রধান মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র যুব সদস্য আশরাফ মাসুদ, এ.এইচ.এম. ইরফান, বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, শিক্ষক ও স্বেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য।

বিদ্যালয় রেড ক্রিসেন্ট দল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আলহাজ্ব ইয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় দল এবং রানার্স আপ অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় দল। কলেজ রেড ক্রিসেন্ট দল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ইস্পাহানি পাবলিক কলেজ দল এবং রানার্স আপ হয় ভয়েস ফর হোপ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশে কাজ করে যাবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...