শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকা সহ সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গত (১৮ অক্টোবর)ডবলমুরিং থানাধীন নাজিরপুল পাঠানটুলি আলী মিয়া মুন্সি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল ওরফে সুমন (২৯), মো. জুয়েল ওরফে কসাই জুয়েল (৩৮) এবং শিবু ধর (৪৪)।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ায় লতিফা আফরোজ চৌধুরী (৬১) চিকিৎসার জন্য বাসা তালাবদ্ধ করে ঢাকায় যান। পরে ১১ সেপ্টেম্বর সকালে তাঁর বোন ইফাত আরা চৌধুরীর স্বামী বাসার জানালা খোলা ও গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখা যায়, আলমারি ভাঙা ও জিনিসপত্র এলোমেলো। চুরি গেছে প্রায় ৩০ ভরি স্বর্ণ, ৮ ভরি রুপা এবং নগদ ৫০ হাজার টাকা।

ঘটনার পর ভুক্তভোগী ইফাত আরা চৌধুরী সদরঘাট থানায় মামলা দায়ের করেন (মামলা নং–০৪, তারিখ ১২/০৯/২৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড)।

এরপর সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিমের নেতৃত্বে গঠিত একটি আভিযানিক টিম বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মো. রুবেল ওরফে সুমনকে কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জুয়েল ওরফে কসাই জুয়েলের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

রুবেলের তথ্যের ভিত্তিতে ১৮ অক্টোবর সকালে ডবলমুরিং থানাধীন নাজিরপুল পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে ৫৪,৭৮০ টাকা, একটি স্বর্ণের গলার হার (ওজন ৩২.১৪ গ্রাম) উদ্ধার করে পুলিশ।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী, কিছু চোরাই স্বর্ণ বিক্রি করা হয়েছে শিবু ধর নামে এক ব্যক্তির কাছে। পরে পুলিশের অভিযানিক টিম একই দিন সন্ধ্যায় পাহাড়তলী থানার সহায়তায় শিবু ধরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী কোতোয়ালি থানার হাজারী গলিস্থ দত্ত শিল্পালয় থেকে ২টি স্বর্ণের চুড়ি (ওজন ২৪.৯৬ গ্রাম) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম।

এদিকে, অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধারে সদরঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...