শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) ওয়াদুদ ভূইয়া মহোদয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে স্থাপিত এ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী এবং ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়— অত্র বিদ্যালয়ের তিনজন অসহায় ছাত্রীকে এসএসসি পর্যন্ত সকল শিক্ষাব্যয় বহন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন।

তিনি বলেন,“খাগড়াছড়ি জেলার পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূইয়া মহোদয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এমপি থাকাকালীন সময়ে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও রাস্তা-ঘাটের উন্নয়ন করেছেন। আগামীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর সামঞ্জস্যতা তৈরি করা হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন —বাচ্চু আহমেদ, সাবেক সহ-সভাপতি, খাগড়াছড়ি জেলা ছাত্রদল;বিপন ত্রিপুরা, সাবেক সহ-সভাপতি, খাগড়াছড়ি জেলা ছাত্রদল;হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা জাসাস; জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি;সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা ছাত্রদল;লিটন চৌধুরী, আহ্বায়ক, তবলছড়ি ইউনিয়ন বিএনপি;এইচ. এম. হেলাল উদ্দিন, সদস্য (দপ্তর), তবলছড়ি ইউনিয়ন বিএনপি;এবং মিলন ত্রিপুরা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...