শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

‘গাজার মানুষ এখনো মুক্ত নয়, আমাদের সংগ্রাম শেষ হয়নি’ – শহিদুল আলম

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

গাজার অবরুদ্ধ মানুষের পাশে দাঁড়াতে ভূমধ্যসাগর দিয়ে যাত্রাকালে আটক হওয়া বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও নাগরিক অধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার পর তিনি বের হলে তাঁকে স্বাগত জানান স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফসহ সহকর্মীরা।

বিমানবন্দরে পৌঁছে শহিদুল আলম বলেন,“বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে গাজার মানুষ এখনও মুক্ত হয়নি, এখনও নির্যাতন চলছে। যতক্ষণ না গাজার মানুষ স্বাধীন হয়, আমাদের কাজ শেষ নয়।”

দৃকের ফেসবুক পেজে প্রচারিত বক্তব্যে তিনি আরও বলেন,“সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা যেভাবে সাড়া দিয়েছেন, দোয়া করেছেন, বাংলাদেশ সরকার ও টার্কিশ সরকার যেভাবে সাহায্য করেছে—সবার প্রতি কৃতজ্ঞ। আমি যেতে পেরেছি, অনেকে পারেনি। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”

ইসরায়েলি কারাবন্দিত্ব থেকে মুক্তির পর শুক্রবার দুপুরে তিনি প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান। ইস্তাম্বুল সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

শহিদুল আলম ছিলেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় নৌযান ‘দ্য কনশায়েন্স’–এর যাত্রী। ওই বহরে বিভিন্ন দেশের ১৪৪ জন সাংবাদিক, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সমাজকর্মী ছিলেন। ইসরায়েলি বাহিনী বুধবার হামলা চালিয়ে তাঁদের আটক করে।

ওই দলে থাকা অস্ট্রেলীয় নারী ক্যাপ্টেন মেডেলেইন হাবিবকে এখনো মরুভূমির একটি কারাগারে রাখা হয়েছে। আটকের পর শহিদুল আলমসহ অনেকে কুখ্যাত কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়।

ইসরায়েলে আটকের পর থেকেই বাংলাদেশ সরকার মিসর, জর্ডান ও তুরস্কের মাধ্যমে তাঁর মুক্তির জন্য তৎপরতা চালায়। তাঁর মুক্তিতে ভূমিকা রাখার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে “ফ্রিডম ফ্লোটিলা” এবং ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের নয়টি নৌযান গাজামুখী যাত্রা শুরু করে। সেসব নৌযানে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা যোগ দেন। তাঁদের মধ্যেই ছিলেন শহিদুল আলম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...