খাগড়াছড়ির মহালছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, স্কেল, পেন্সিল, বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং ক্রিকেট বল, ফুটবল, ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও একটি হোয়াইট বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, “খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এছাড়াও মহালছড়ি নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মহালছড়ি নতুনপাড়া ইমাম হোসাইন (রা.) কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন শরীফ ও খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাবেক সহ-সভাপতি বাচ্ছু আহম্মেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু প্রমুখ।
এ ছাড়াও মহালছড়ি ছাত্রদলের সাবেক নেতা মো. জাহাঙ্গীর আলম, মো. কাউছার ইসলাম, খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়ামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আর এইচ/
