সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিল জনতা, পটিয়ায় পুলিশের লাঠিচার্জে আহত ৭

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ নানা ইস্যুতে রবিবার সকালে ব্যাংকের কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয়।

এসময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে গেইটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত ছিল। ব্যাংকের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং গেইটে তালা ঝোলানো অবস্থায় আছে।

এদিকে এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে ৬জন গুরতর আহত হয়েছেম। আহতরা হলেন, ওয়াহিদুল হক রিপু(৩৮), সে বড়লিয়া গ্রামের মোজাহের হকের পুত্র, সুমন(৩০), সে হাঈদগাও গ্রামের সুলতান আহমেদ এর পুত্র, রিপন (৩৫), সে পাইকপাড়া এলাকার জালাল উদ্দিনের পুত্র, মামুন সিকদার(৪৯), সে ছনহরা এলাকার এহলাস মিয়ার পুত্র, মো. সোহেল(৪২), সে ভাটিখাইন এলাকার শফিউর রহমানের পুত্র, মো. মুসা(৪২), সে বাহুলী এলাকার আব্দুল মালেকের পুত্র এবং আবুল কাসেম(১৬) সে কেলিশহর এলাকার মো. আসাদুল এর পুত্র। এদের মধ্যে বিএনপি নেতা রিংকুর অবস্থা গুরতর বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, পরীক্ষার নামে ব্যাংকারদের চাকরিচ্যুত করার যে উদ্যোগ ম্যানেজমেন্ট নিয়েছে, তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যেন বিশৃঙ্খলা না করেন সে বিষয়ে সবাইকে সতর্ক করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...