বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সেনাবাহিনীর অভিযান

ফটিকছড়িতে অস্ত্র, গোলাবারুদ ও মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলাধীন লেলাং ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জু নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার (০৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএ-৯০০১ মেজর সাইফুর রহমান তুর্জো। টুআইসি হিসেবে দায়িত্বে ছিলেন বিএ-১০৫৭২ ক্যাপ্টেন মোঃ ইফতেখার আলম ভূঁইয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিজেও-৫২৬৪১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমান। অভিযানে মোট ২০ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।

অভিযানে মোঃ সেলিমের বাড়ি তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। তবে বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়ি থেকে একটি চায়না পিস্তল, ১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু অ্যামো, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি, একটি পয়েন্ট টুটু অস্ত্র, ২টি ব্লাঙ্ক কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ, মদের ২ বোতল, ৩টি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, ২টি ডকার এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...