বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সিএনজির ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. রিয়াজ উদ্দিন (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ফ্লাইওভারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার রবি আলীর বাড়ির মুহাম্মদ মোস্তাফা আলীর পুত্র। তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি খাবার সরবরাহ প্রতিষ্ঠানে চাকরি করতেন। শনিবার রাতে বাইসাইকেলযোগে খাবার ডেলিভারি শেষে মনছুরাবাদ বাসায় ফেরার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান।

নিহতের ছোট ভাই মো. আরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে ফোন পেয়ে তারা জানতে পারেন রিয়াজ দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। “আমরা দ্রুত হাসপাতালে গেলে সেখানে ভাইয়ের মরদেহ পাই,” বলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়তলী বাজারের দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা (চট্ট মেট্টো-খ-১৩-৪৫৭৯) বাইসাইকেল আরোহী রিয়াজকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে সিএনজি চালকই তাকে হাসপাতালে নিয়ে গেলেও পরে কৌশলে পালিয়ে যায়।

ডবলমুরিং মডেল থানার ওসি বাবুল আজাদ বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত রিয়াজের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আমরা গাড়ির নম্বর সংগ্রহ করেছি এবং চালকের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...