বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে সংঘর্ষে আহত ১০৭ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) নিয়ে অশালীন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সুন্নি ও কওমি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ১০৭ জন আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ শুরু হয়ে রাত পর্যন্ত চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় প্রায় তিন ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আহতদের মধ্যে ৮৭ জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

ঘটনার সূত্রপাত ঘটে আরিয়ান ইব্রাহিম (২০) নামে এক যুবকের ফেসবুকে পোস্টকে ঘিরে। মাদ্রাসার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে তোলা ছবি পোস্ট করার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ফটিকছড়ি থেকে তাকে আটক করে। আটক ইব্রাহিম পরবর্তীতে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

এদিকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত ১০টা থেকে রবিবার বিকেল ৩টা পর্যন্ত হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উক্ত সময়ে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ফটিকছড়ি পৌরসভা ছাত্রদল এক বিবৃতিতে জানিয়েছে, আটক আরিয়ান ইব্রাহিম তাদের সংগঠনের কেউ নন। তবে তার বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আহত হয়ে ১০৭ জন হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে ২০ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই আশঙ্কামুক্ত।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...