বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে অসহায় দুস্থ পরিবারকে জামায়াত ইসলামীর খাদ্য সামগ্রী উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, আজ বিশ্বের মানুষ আদর্শহীন হয়ে পড়েছে। ফলে নির্যাতন নিপীড়ন যুদ্ধে সভ্য পৃথিবীর ধ্বংসের পথে। অভুক্ত গাজা, আরকান রোহিঙ্গারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে বিশ্বনবীর আদর্শে ফিরে আসতে হবে। কোরআনের আইন বাস্তবতায়নে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষুধা, দারিদ্র মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামি বদ্ধপরিকর।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়ায় স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে অসহায় দুস্ত ১২০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য ইছহাকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুনির আফসার চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মোহাম্মদ ইলিয়াস, নীডি ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ আলম খান, রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ হারুণ, সেক্রাটারি তৌহিদুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়া ফুলতলী খালের ভাঙ্গা অংশে পরিদর্শনে করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তারের সাথে ভাঙ্গা অংশ সংস্কারের জন্য কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...