রবিবার, ২৩ আগস্ট ২০২৬

অবৈধ বালি উত্তোলন নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ: সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবৈধ বালি উত্তোলন নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ: সাংবাদিকের ওপর হামলা, ঘটনায় গ্রেপ্তার

বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সময়ের আলো ও একুশে পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার দায়েরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোতোয়ালী থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার করা হয় অন্যতম আসামি নিজাম উদ্দিনকে (৩০)। নিজাম কাথরিয়া ইউনিয়নের অলি আহমদের ছেলে।

 

মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের এই ধরনের তড়িৎ ও পেশাদারী পদক্ষেপে নগরীর সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

 

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, “সাংবাদিক সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি। মামলা রেকর্ড হওয়ার সাথে সাথেই আমার নির্দেশে একাধিক টিম মাঠে নামে। প্রযুক্তির সহায়তায় আমরা অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে দ্রুততম সময়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।”

 

 

মামলার আসামিরা হলেন— বাঁশখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ছাত্রদল নেতা মোহাম্মদ নুরুন্নবী ও নিজাম উদ্দিন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঁশখালীর বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর অবৈধ বালু উত্তোলন নিয়ে গত ৪ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক বেলাল উদ্দিন। এর পর থেকেই তিনি নানাভাবে হুমকির শিকার হচ্ছিলেন।

 

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত নিজাম উদ্দিন সাংবাদিক বেলালকে ফোন করে ‘জরুরি তথ্য দেওয়ার’ কথা বলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে আসতে বলে। বেলাল সেখানে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজাম, মোহাম্মদ নুরুন্নবী, রাসেল চৌধুরীসহ অজ্ঞাত আরও ২-৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। “রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে নিউজ করেছিস কেন? তোকে আজ মেরেই ফেলব,”—এই বলে তারা বেলালকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে।

 

তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়। মঙ্গলবার রাতে কোতোয়ালী থানায় মামলা (এজাহার) রেকর্ড হওয়ার পরপরই ওসি আবদুল করিমের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।

 

এই ঘটনায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।

 

 

ফটো ক্যাপশন: গ্রেপ্তার ছাত্রদল নেতা নিজাম উদ্দিন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...