শনিবার, ২২ আগস্ট ২০২৬

আনোয়ারাকে মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যু ও দালাল মুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলাকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু, কিশোর গ্যাং এবং দালাল মুক্ত করার দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বরাবর আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে উপজেলাকে মাদক, চাঁদাবাজি, দালালি ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য থেকে মুক্ত করতে হবে। পাশাপাশি উঠতি বয়সী কিশোরদের কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি।

এছাড়া সরকারি দপ্তরগুলোতে জনসেবার মান বাড়াতে হেল্প ডেস্ক চালুর দাবি জানানো হয় স্মারকলিপিতে। একইসাথে আনোয়ারা উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানায় স্থানীয় যোগ্য প্রার্থীদের চাকরিতে অগ্রাধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

স্মারকলিপি গ্রহণকালে ইউএনও তাহমিনা আক্তার সংশ্লিষ্ট দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...