চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ই আগষ্ট ফ্যাসিবাদ সরকারের পতনের এক বছর পূর্তি ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব কালুরঘাট চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ এম কামাল উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মো নুরুন্নবী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. ইউছুপ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, নুরুল কবির, ইলিয়াছ চৌধুরী, জাহাঙ্গীর আলম মাস্টার, জসিম উদ্দিন চৌধুরী, কাজী কামাল উদ্দিন, দুলা মিয়া মেম্বার, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, মফিজুর রহমান, এডভোকেট আনোয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম কালু, আবুল মনসুর, হাজী মুসা, জাহাঙ্গীর আলম খোকন, খালেক সওদাগর, হাসি মিয়া, বোয়ালখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ন আহবায়ক আমির হাসান জুয়েল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, যুবদল নেতা হাসান নাজিম, সালোমান, ফয়সাল, এরশাদ, মেহেদী, রাকিব, রাফি রাহাত, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফয়সাল ছাত্রনেতা আরাফাত চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর এইচ/
