শনিবার, ২২ আগস্ট ২০২৬

‘হাসিনার মত কোন স্বৈরাচারকে  জনগণ আগামীতে মেনে নিবে না’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে নামলে স্বৈরাচারী হাসিনা দাবী মেনে নেওয়া তো দূরের কথা উল্টো  সরকারি পেটুয়া বাহিনীর দিয়ে আন্দোলনকারীদের নির্মমভাবে নির্যাতন করে। শুধু তাই নয়, নির্বিচারে গুলি চালিয়ে আবু সাঈদসহ অনেককে নিহত ও আহত করে চিরতরে পঙ্গু করে দেয়। পরবর্তীতে সাধারণ জনতা এ আন্দোলনে সামিল হলে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। মনে রাখতে হবে আগামীতে হাসিনার মত কোন স্বৈরাচারকে জনগণ মেনে নিবে না। 

তিনি আজ মঙ্গলবার বিকালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে ‘আমাদের কাঞ্চনা’ এর জুলাই বিপ্লব স্মরণে র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এ সংগঠনের নেতা ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির ও উপজেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি , মাওলানা আবু তাহের ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দেলোয়ার হোসেন, সরওয়ার কামাল, নজরুল ইসলাম, আবদুল হামিদ, প্রভাষক নাজমুল হোসেন, মুহিবুল্লাহ শাহেদ, শাহাদাত হোসাইন রোমান, জোবাইর বিন জিহাদী, কাইচার তানভীর, মোহাম্মদ হোসাইন,  মুজাহিদ তাহেরী, মাহফুজুর রহমান,  মোহাম্মদ ওয়াহেদ ও মোহাম্মদ শাহজাহান  প্রমূখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...