রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ফলোআপ

বাবার কাঁধে করেই বাড়ি ফিরলো ইয়াসির আরাফাত

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

দরিদ্র মা-বাবার স্বপ্ন ছিলো বড় ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে আলেম বানাবেন। সেই স্বপ্নকে বাস্তব করতে ছেলেকে ভর্তি করানো হয় মাদ্রাসায়। কিন্তু ছেলেটা ছিলো একটু চঞ্চল। পড়াশোনায় মন বসত না তার। মাঝে মাঝেই মাদ্রাসা থেকে পালিয়ে যেত, আর পরিবার খুঁজে এনে আবার মাদ্রাসায় দিয়ে আসত।

সর্বশেষ আড়াই বছর আগে মাদ্রাসা থেকে পালিয়ে যায় সে। তারপর আর ফিরে আসেনি। পরিবারের খোঁজাখুঁজির পরও খুঁজে না পেয়ে হাল ছেড়ে দেন তারা।

আরো পড়ুন; আনোয়ারায় পুকুরে ডুবে দোকান কর্মচারীর মৃত্যু, পরিচয় নিয়ে ধোঁয়াশা

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এর সামনে দাঁড়িয়ে কান্নাজড়ানো কণ্ঠে এই কথা বলছিলেন ১৭ বছর বয়সী ইয়াসির আরাফাতের  বাবা মনির আহমদ। কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা তিনি।

তিনি বলেন, “ওর মা অসুস্থ, আমি দিনমজুরের কাজ করি। সংসার চালাই কোনো রকমে। ভেবেছিলাম ছেলে বড় হয়েছে, কোথাও খেয়ে-পরে বেঁচে থাকবে। হয়তো একদিন ফিরে আসবে… কিন্তু আর ফিরলো না, লাশ হয়ে ফিরলো আমার কোলে।”মৃতুর পর জানতে পারলাম , সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশে একটি হোটেলে কাজ করতো।

এর আগে গত রোববার সকাল ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ ইয়াসিরের (১৯)।সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

মরিয়ম হোটেলের মালিক জাফর সওদাগর বলেন, “প্রতিদিনের মতো গোসল করতে গিয়েছিল ইয়াসির। কিন্তু অনেকক্ষণেও ফিরে না আসায় খোঁজ নিতে গিয়ে দেখি, পুকুরঘাটে তার কাপড়, সেন্ডেল, সাবান পড়ে আছে। তখন সন্দেহ হলে ফায়ার সার্ভিসে খবর দেই। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।”

তিনি জানান, ইয়াসির প্রায় আড়াই বছর ধরে ওই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করছিল।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হাসান জানান, সকালে খবর পেয়ে তার বাবা আসে থানায় । বিকালে পোস্টমর্টেম শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...