চট্টগ্রাম বিভাগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট রেজাউল করিম রনি। সম্প্রতি দুদকের পক্ষ থেকে তাঁর এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
এডভোকেট রেজাউল করিম রনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে নিজেকে আইন অঙ্গনে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য এবং সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনী গ্রামের সন্তান এডভোকেট রনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতিবান, দায়িত্বশীল ও জনপ্রিয় আইনজীবী হিসেবে পরিচিত। তাঁর পিতা মো. জাহাঙ্গীর আলম এবং মাতা ইয়াসমিন আক্তার।
পারিবারিক জীবনেও তিনি সফল। তাঁর স্ত্রী এডভোকেট মারুফা সুলতানা নিজেও চট্টগ্রামে একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তাঁদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।
রনির পরিবারের অন্যান্য সদস্যরাও শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁর দুই ছোট বোনের মধ্যে একজন বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত, অপরজন ইউএসটিসি’র বায়োকেমিস্ট্রি বিভাগে পড়াশোনা করছেন।
দুদকের নতুন এই নিয়োগকে চট্টগ্রামের আইনজীবী মহল ইতিবাচকভাবে দেখছে। আইন মহলের মতে, এডভোকেট রেজাউল করিম রনি’র সততা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা দুদকের কার্যক্রমে নতুন গতি এনে দেবে।
আর এইচ/
