শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি, মূল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। 

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

আসামি মো. নুরুল হক (২৭) কক্সবাজারের নুনিয়ারছড়া শফি রহমানের বাড়ির মৃত মো. শফি উল্লাহ’র ছেলে। সে মোহরা এ এল খান স্কুলের পাশে ৮ নম্বর পুলের গোড়া রেলবিট এলাকায় থাকতো।

চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকার বালু ব্যবসায়ী মো. ইউনুছ খাঁন মোহরা কামাল বাজার এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে সিএনজি অটোরিকশা নিয়ে উত্তর মোহরা হাবিবুল্লাহ চৌধুরী রোড আকবর আলী সুকানীর বাড়ি এলাকায় যান। বসতঘরে ঢোকার পর তাকে অনুসরণ করে ২টি মোটরসাইকেল নিয়ে আসা আসামি মো. নুরুল হক ও তার সহযোগীরা। তারা ইউনুছ খাঁনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

আহত ব্যবসায়ী ইউনুছ খাঁন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চান্দগাঁও থানার মামলা দায়ের করা হয়।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের চেষ্টা চলছে এবং অন্য সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...