সোমবার, ২৭ জুলাই ২০২৬

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ চট্টগ্রামে শুরু হলো ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপন অভিযান।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় সোমবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ খানম।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, জনসচেতনতা ছাড়া বনায়ন টেকসই হবে না। এজন্য সবাইকে বৃক্ষ রোপন সংরক্ষনে এগিয়ে আসতে হবে।
চট্টগ্রামে এবারের বৃক্ষমেলায় ৬০টি স্টলের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারি মালিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী, বিরল ও দুষ্প্রাপ্য ২০৬৫ প্রজাতির চারা এবং ২১০ প্রজাতীর দেশি-বিদেশি ক্যাকটাস প্রদর্শিত হচ্ছে।

বৃক্ষরোপণ অভিযান ও মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং এটি ১৫ দিনব্যাপী চলবে। বন বিভাগ জানায়, এ ধরনের আয়োজন পরিকল্পিত বনায়ন, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়াবে।

মেলার উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...