রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আইয়ুব (৪৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ।
শুক্রবার (৫ জুলাই) রাত ১টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হাটহাজারী ক্যাম্পের একটি আভিযানিক দল দীর্ঘ গোপন নজরদারির মাধ্যমে পলাতক আসামি মোঃ আইয়ুবের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, মোঃ আইয়ুব আওয়ামী লীগ সরকারের সময় অস্ত্র নিয়ে শোডাউন, হুমকি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করত। তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার তথ্যও রয়েছে। পরে আইনগত কার্যক্রমের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানিয়েছে, আটক আসামি মোঃ আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার আদর্শ গ্রাম চন্দ্রঘোনা মডেল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আর এইচ/
