সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আলীকদমে পারিবারিক কলহের জেরে এক তরুণীর আত্মহত্যা

বিপ্লব দাশ, লামা

বান্দরবানের আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাবুপাড়ায় এক উপজাতি মহিলা আত্মহত্যা করেছেন। নিহতের নাম উমেনুং মার্মানী (৩২)। সোমবার (২৩ জুন, ২০২৫) সকালে তার বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টায় উমেনুং মার্মানী প্রতিদিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়েন। তার স্বামী রিহ্লা মার্মা (৪২) বাঁশ কাটার কাজে পাহাড়ে গিয়েছিলেন। সোমবার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা উমেনুং মার্মানীকে ঘুম থেকে ডাকার জন্য গিয়ে দেখেন, তিনি ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় থাইমবা (উপজাতি মহিলাদের গলায় ব্যবহৃত এক প্রকার কাপড়) পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তার মরদেহ নিচে নামানো হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত উমেনুং মার্মানী এবং তার স্বামী দুজনেই মাদকাসক্ত ছিলেন। ঘটনার রাতে উমেনুং মার্মানী প্রচুর মদ্যপান করেছিলেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন উমেনুং মার্মানী। তার স্বামী রিহ্লা মার্মা তেমন কোনো কাজ করতেন না এবং উপার্জনের একটি বড় অংশ মদ্যপানে ব্যয় করতেন। এই আর্থিক দৈন্যদশা এবং পারিবারিক সমস্যার কারণে উমেনুং মার্মানী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...