মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে পৃথক পুকুরে ডুবে একই দিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থানে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। নির্মম এই ঘটনা শোকাহত করেছে পুরো এলাকা।

নিহত শিশুরা হলো সৈয়দপুর ইউনিয়নের নেহাল (২) ও বারৈয়ারঢালা ইউনিয়নের জান্নাতুল মাইশা (৬)।

পরিবার সূত্রে জানা যায়, শিশু নেহাল রবিবার দুপুরে তার মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল পূর্ব সৈয়দপুরে নানাবাড়ি সালামত উল্লাহ সারাং বাড়িতে। সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। খোঁজাখুঁজির পর নিথর দেহ পাওয়া যায় পুকুরেই। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানিয়ে দেন—নেহাল আর নেই। প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র সন্তান ছিল সে।

শিশু নেহালের মামা মিনহাজ উদ্দিন পায়েল বলেন, “আমার বোন তার একমাত্র ছেলেকে নিয়ে নানাবাড়ি এসেছিল। সকালে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরেই পাওয়া গেল নিথর দেহ।”

অন্যদিকে বিকেল ৩টার দিকে ছোট দারোগার হাটের পূর্ব ধর্মপুর গ্রামে ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা। খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে প্রাণ হারায় ছয় বছর বয়সী জান্নাতুল মাইশা। মাইশা ছিলেন মো. নাছির উদ্দিনের আদরের কন্যা।

স্থানীয়রা জানান, “পুকুরপাড়ে কোনো সুরক্ষা নেই। এভাবে কত শিশু হারিয়ে যাচ্ছে, অথচ কেউ ব্যবস্থা নেয় না। এমন ঘটনা আর যেন না ঘটে, সে জন্য এখনই সচেতন হতে হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...