ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলি পাড়া এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম সাজু বেগম (২৭)। আজ (২১ জুন )শনিবার সকাল ৭টার দিকে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতের স্বামী নেজাম উদ্দীন দাবি করেছেন, সাজু বেগম আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার এই দাবিকে প্রত্যাখ্যান করে বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁদের অভিযোগ, সাজুকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল।
ঘটনার খবর পাওয়ার পরপরই ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এটি আপাতদৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছা। তিনি বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক এবং সন্দেহজনক। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।”
আর এইচ/
