মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণিত: মাজার কমিটির সভাপতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় হযরত আলাউদ্দিন শাহ (রহ.) মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল আলীমকে (৫৭) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ১৪ অক্টোবর আনোয়ারার বৈরাগ ইউনিয়নের আবুল আলীমের বাসায় একটি মোটরচালিত গেটের কাজ শেখার উদ্দেশ্যে যায় ভুক্তভোগী শিশু। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।

ঘটনার পরপরই আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় এবং পুলিশ অভিযুক্তকে সেদিনই গ্রেপ্তার করে। তবে কিছুদিন পর তিনি জামিনে মুক্তি পান।

আদালত সূত্র জানায়, প্রাথমিক তদন্ত, মেডিকেল রিপোর্ট ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত আবুল আলীমের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল সাদেক বলেন, “এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলা। আদালতের সিদ্ধান্ত আইনানুগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...