সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঝড়ে গাছ ভেঙে ও বিদ্যুৎস্পৃষ্টে বান্দরবানে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানে নিম্নচাপের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাত ও ঝড়ে গাছ ভেঙে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জেলার সাতটি উপজেলায় থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতোমধ্যে ৩৪টি ইউনিয়নে ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝড় ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায় ঝড়ের সময় বাড়ির উঠানে কাজ করার সময় গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (২৫) নামে এক যুবক নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা রিংয়ং ম্রোর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।

অপরদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিছামারা এলাকায় বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে নূর ফয়েজ (৪০) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি দক্ষিণ বিছামারা এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় পাহাড় ধস ও সড়কে কাদা জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। লামা-সূয়ালক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রুমা সড়কে আংশিক যান চলাচল চালু হয়েছে। থানচি-রোয়াংছড়ি, থানচি-আলীকদমসহ অভ্যন্তরীণ বেশ কয়েকটি সড়ক কাদাযুক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছে, যা মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, “পাহাড় ধসের আশঙ্কায় জেলার সব উপজেলায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সহায়তায় লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।”

দুর্যোগ মোকাবেলায় জেলায় ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও একটি কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...