রবিবার, ২৮ জুন ২০২৬

বাইডেনের শরীরে ‘প্রোস্টেট’ ক্যানসার

আন্তর্জাতিক ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ‘আগ্রাসী ধরনের’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা হাড়ে হাড়ে ছড়িয়ে পড়েছে।

সাবেক প্রেসিডেন্টের দফতরের দেওয়া রোববারের (১৮ মে) এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, বাইডেন ও তার পরিবার চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগগুলো পর্যালোচনা করছে।

ওই বিবৃতিতে বলা হয়, বাইডেনের প্রস্রাবে লক্ষণ স্পষ্ট হওয়ার পর শুক্রবার ক্যানসার পরীক্ষা করা হয় ।

এতে উল্লেখ করা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্টের দেহে ক্যান্সারের আগ্রাসী ধরন শনাক্ত হলেও ক্যানসারটি দৃশ্যত হরমোন সংবেদনশীল। ফলে এটি কার্যকরভাবে সমাধানের সুযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয় জো বাইডেনের। ওই দিন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অভিষেক হয় ডোনাল্ড ট্রাম্পের।

এর আগে, ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। গত বছরের জুলাইয়ে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে আকস্মিক সরে দাঁড়ান তিনি।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টশিয়াল বিতর্কে দুর্বল পারফরম্যান্স নিয়ে দলের মধ্যে অসন্তোষের মধ্যে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডেমোক্র্যাটিক পার্টির বর্ষীয়ান এ রাজনীতিক।

বাইডেন সরে গেলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গত নভেম্বরের নির্বাচনে হেরে যান।

আমেরিকায় গত নির্বাচনকেন্দ্রিক বিতর্কে অংশ নেওয়ার আগেই গণমাধ্যমের আলোচনায় ছিল বাইডেনের শারীরিক সুস্থতা ও মানসিক অবস্থা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...