রবিবার, ২৮ জুন ২০২৬

ঢাকা সেনানিবাস ঘিরে মিছিল-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ: আইএসপিআর

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আগামীকাল থেকে বিজয় সরণি হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার (১৮ মে) হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

দুদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) রাজধানীর বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। তাদের দেয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানগুলো হচ্ছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২–এর প্রবেশ গেট।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...