সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে জামায়াতের সমাবেশে হামলায় ১০ নেতাকর্মী আহত

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলায় জামায়াতের নেতাকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ ৯ মে শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুরে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে তাঁর নিজ ঘর থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় স্থানীয়রা প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জঙ্গল সলিমপুরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করে। একই সময়ে জামায়াতের বেশ কিছু নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়।

উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বলেন, জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা শান্তিপূর্ণভাবে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের উপর অতর্কিতভাবে হামলা এবং তাদের ছোঁড়া গুলিতে জামায়াত নেতা মোঃ আলী হোসেন ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। আহত হন আরও ৮ জন জামায়াত নেতাকর্মী। পরে আমাদের নেতাকর্মীসহ কয়েকজনকে সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখে।

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, এই ঘটনায় অবরুদ্ধ জামায়াত নেতাকর্মীদের উদ্ধার করা হয়েছে। আর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...