শনিবার, ২ মে ২০২৬

বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট দিয়ে বন্যহাতি হত্যা

বাঁশখালী (চট্টগ্রাম )প্রতিনিধি

বাঁশখালীতে চলছে একের পর এক বন্যহাতি হত্যা। এই উপজেলার অভয়ারণ্য যেন হাতির মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।  এক মাসের ব্যবধানে বাঁশখালীতে আরও একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এশিয়ান প্রজাতির একটি মাদি বন্যহাতি। খাবারের সন্ধানে লোকালয়ে আসা হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর হাতিটিকে পলিথিন মুড়িয়ে মাটি চাপা দেয় হত্যাকারীরা। 

মঙ্গলবার (৬ মে) বিকেলে বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যমজিরীর চিতাখোলা এলাকায় এ ঘটনাটি ঘঠে। এদিকে মঙ্গলবার সন্ধায় মাটি খুঁড়ে হাতিটি উদ্ধার করে সংশ্লিষ্ট বন বিভাগ। এরপর হাতিটির ময়নাতদন্ত করেন চকরিয়া সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম মোহাম্মদ জুলকারনাইন এবং বাঁশখালী উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মো. জুলকারনাইন।

স্থানীয়রা জানান, ‘চারদিকে গন্ধ ছড়িয়ে পড়লে গন্ধের উৎস খুঁজতে গিয়ে উপরে গাছ দিয়ে ঢেকে রাখা একটা মাটির স্তুপ দেখতে পাওয়া যায়। এরপর বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন এসে হাতিটির খবরটি দেখতে পায়। এরপর এসে মাটি খুঁড়ে হাতিটির দেহাবশেষ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হাতিটি ৫/৬ থেকে দিন আগে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে।’

উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মো. জুলকারনাইন বলেন, ‘এটি একটা বাচ্চা হাতি। হাতিটির বয়স আনুমানিক ৬ বছর। হাতিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পাঁচ থেকে ছয় দিন আগে হাতিটিকে হত্যা করে পলিথিন মুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে। পরিকল্পিতভাবে বৈদ্যুতিক শক দিয়ে হাতিটিকে হত্যা করা হয়।’

জলদি অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, ‘বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হাতিটিকে মারা হয়েছে। মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি (নারী) হাতি। বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর। একেবারে বাচ্চা হাতি এটি। হাতিটিকে হত্যা করার পর পলিথিন মুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে। সংশ্লিষ্ট বিট কর্মকর্তা বিষয়টি তদন্ত করতেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষে থেকে মামলা করা হবে।’

এরআগে গত ১০ এপ্রিল জলদি রেঞ্জের পাইরাং বিটের মনুমার ঝিরি এলাকায় একটি বন্যহাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে দুর্বৃত্তরা। হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। হাতির পিঠে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখনও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো পালিয়ে বেড়াচ্ছেন জলদি রেঞ্জ কর্মকর্তা শাহ আলম ও পাইরাং বিট কর্মকর্তা আলমগীর। বন্ধ রয়েছে রেঞ্জ অফিস। এদিকে একের পর এক বন্যহাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠনগুলো। বলছেন সংশ্লিষ্ট বন বিভাগের গাফিলতির কারণে নির্বিচারে হত্যা করা হচ্ছে বন্যহাতি।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...