বুধবার, ৬ মে ২০২৬

সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় মাইক্রোবাস থেকে ৮টি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

সীতাকুন্ডের বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্টে গাড়ি তল্লাশী করে মাইক্রোবাস থেকে ৮টি অস্ত্র যথাক্রমে-১টি এক নলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি শ্যুটার গানসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত ২ মে শুক্রবার বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজারে মোকছেদ আলী শাওনের ফার্ণিচারের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সংক্রান্তে আজ ৩ মে শনিবার বিকেলে নগরীর ষোলশহস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সিরাজুল ইসলাম।

চেকপোস্টে অস্ত্রসহ গ্রেফতারকৃতরা হলেন-বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন ইছাকাঠি ইউনিয়নের মাঝি বাড়ির কাঞ্চন ঢালির পুত্র মোঃ মনির হোসেন (৪৫) ও নোয়াখালী জেলার চাটখিল থানাধীন রামনারায়ন ইউনিয়নের পাঁচঘরিয়া শাম উদ্দিন পাটোয়ারি বাড়ির জয়নাল আবেদীনের পুত্র মোঃ মনির হোসেন (৪৮)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২ মে বিকেল আনুমানিক ৪টার দিকে কক্সাবাজার জেলার মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কতিপয় দুষ্কৃতিকারী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়ার বিষয়টি বিশ্বস্থ সূত্রে জানা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতুকে অবহিত করা হয়। তার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দলের সমন্বয়ে অপারেশন প্ল্যান প্রস্তুতপূর্বক থানা এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়।

এক পর্যায়ে সীতাকুন্ড থানাধীন বাঁশবাড়িয়া বাজারে মোকছেদ আলী শাওনের ফার্ণিচারের দোকানের সামনে চেকপোস্টে গাড়ি তল্লাশী করাকালীন একটি যাত্রীবাহী কালো রংয়ের মাইক্রোবাস থামানোর জন্য সংকেত দিলে মাইক্রোবাসটি আঞ্চলিক মহাসড়ক হতে বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হয়।

মাইক্রোবাসের ড্রাইভার ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গায় সুকৌশলে লুকানো অবস্থায় কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। তখন সাক্ষীদের উপস্থিতিতে মাইক্রোবাসের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থা হতে ৬টি ওয়ান শ্যুটার গান, ১টি দেশীয় তৈরী রাইফেল ও ১টি এক নলা বন্দুক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসমূহ মহেশখালী থানা এলাকা থেকে সংগ্রহপূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নোয়াখালী নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সীতাকুন্ড মডেল থানার মামলা

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর...

বোয়ালখালী স্বাস্থ্য কেন্দ্রে চুরি, পালানোর সময় আটক দুই

চট্টগ্রামের বোয়ালখালীতে চুরি করে পালানোর সময় দুইজনকে আটক করে...

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...