শনিবার, ৯ মে ২০২৬

হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

মদিনার পথে চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের মাঝে মেয়রের ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার উদ্দেশে যাত্রা করা প্রথম হজ ফ্লাইটের হাজীদের মাঝে জরুরি মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ (বোয়িং-৭৭৭) ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে উড্ডয়ন করে।

শনিবার (৩ মে) দুপুর আড়াইটায় হজ ফ্লাইটের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। সভাপতিত্ব করেন বিমান চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।

এসময় মেয়র হজযাত্রীদের মাঝে মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করেন এবং তাদের হজকালে সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। মেয়র হাজীরা সাধারণত যেসব অসুস্থতা মোকাবিলা করেন সেগুলোর বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং অসুস্থ হলে করণীয় সম্পর্কে হাজীদের পরামর্শ দেন। মেয়র হাজীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেন এবং চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাজীদের বিশেষভাবে অনুরোধ জানান।

এসময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...