চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সবুর শুভ বলেন, সমাজকে পরিশুদ্ধ করতে সংবাদ মাধ্যম একটি অপরিহার্য উপাদান । নিজেকে যেমন আয়নার সামনে পরিচ্ছন্ন দেখতে পছন্দ করি । তেমন একটি জাতিকে, একটি দেশকে , মানুষকে হুবহু তার উন্নয়ন ও অগ্রগতির চেহারায় দেখার জন্য সাংবাদিকতা দরকার। কেননা সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। বর্তমান সমাজের আয়না। সেই আয়না দিয়ে আমাদের দেখতে হবে একটি দেশের,একটি সমাজের কতটুকু উন্নয়ন হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বাদ আছর নগরের হোটেল সেন্টমার্টিনে আয়োজিত চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার পরিবারের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশিষ্ট উদ্যোক্তা ও চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) এর সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী ।
সাংবাদিক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার প্রকাশনা সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যকরী সদস্য আহসান হাবিবুল আলম।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক মো. সুমন, সাংবাদিক কাউসার আলম, সাংবাদিক আজীম অনন, সাংবাদিক তানবীর আহমদ, প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, সাংবাদিক গাজী গোফরান ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজ ডটকমের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ রিয়াদ হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ জুনায়েদ হাসান, ভিডিও জার্নালিষ্ট সুমন মজুমদার, মাল্টিমিডিয়া রিপোর্টার মোবারক হোসেন মাসুম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি অভি বড়ুয়া, কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, সাতকানিয়া প্রতিনিধি সুকান্ত বিকাশ ধর, কক্সবাজারের কুতুবদিয়া প্রতিনিধি আব্বাস উদ্দিন,বোয়ালখালী উপজেলা প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু, মিরসরাই উপজেলা প্রতিনিধি সাফায়েত মেহেদি, চকরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ রিদোয়ান হাফিজ ,পটিয়া উপজেলা প্রতিনিধি মোঃ মাছুম আকবরী,চট্টগ্রাম নিউজের রিপোর্টার নীল কমল সুশীলসহ উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা । শেষে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
আর এইচ/
