শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চবিতে ইনকিলাব মঞ্চের গণ-ইফতার আয়োজন

মোঃ সালাউদ্দিন সাকিব, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে ৯ম রমজানে গণইফতারের আয়োজন করেছে। সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণ-ইফতার অনুষ্ঠিত হয়।

প্রাচ্যের ঐতিহ্যের আলোকে আয়োজিত এ ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন, ফটোগ্রাফি প্রশাসক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল হক, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, হারাম-হালাল, জায়েজ-নাজায়েজের পার্থক্য বুঝে নিজের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন

এদিকে, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, আমাদের পূর্বের ইফতারের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। স্বাধীনভাবে ইফতার করতে পারার এই সুযোগ আমাদের বড় প্রাপ্তি।

ইফতারের আয়োজনের জন্য ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের এমন সুন্দর আয়োজনে আমরা কৃতজ্ঞ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফটোগ্রাফি প্রশাসক ড. মুহাম্মদ শহিদুল হকের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গণ-ইফতারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম নিউজ / এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

২৪ শটের টাইব্রেকার থ্রিলার ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

আরও পড়ুন

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...