বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে

মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস : ৩ লক্ষ টাকা জরিমানা 

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে মোবাইল কোর্টের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা ও ২ লক্ষ টাকা দামের  নিষিদ্ধ-মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) ফটিকছড়ি সদর বিবিরহাট  ও ভূজপুর  কাজিরহাট বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

এই সময় তিনটি প্রতিষ্ঠানকে  ৩ লক্ষ টাকা অর্থদণ্ডে দন্ড দেয়ার পাশ্পাশি  বিক্রয় নিষিদ্ধ  ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। দন্ড প্রাপ্ত প্রতিষ্টানগুলোর মধ্যে ভুজপুরের জাফর ড্রাগ হাউসের সত্ত্বাধিকারী আবু জাফরকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, বিবিরহাট বাজারের আলিফ মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. ইসরানুল হুদাকে ৫০ হাজার টাকা ও আর এ ট্রেডার্সের স্বত্বাধিকারী পারভেজ চৌধুরীকে ১ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,  ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করে আদায়কৃত অর্থ ট্রেজারি চালানোর মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এছাড়া জব্দকৃত সরকারি এবং নমুনা ঔষধ মানব সেবায় প্রদানের জন্য গাউসিয়া হক কমিটিকে প্রদান করা হয়। জনস্বার্থে  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

আরও পড়ুন

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ মো.কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন সন্দেহে হাতুড়ি...