শনিবার, ২ মে ২০২৬

অপতৎপরতায় ও বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ:

অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার ( ১৫ জানুয়ারি ) দুপুরে আনসার ও ভিডিপি সদরদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ছাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে সবাইকে ধরা হবে।

তিনি জানান, আনসারের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আনসার ও ভিডিপি সদস্যরা বিরতিহীনভাবে কাজ করতে পারবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৬০ লাখের বেশি আনসার সদস্য রয়েছে। তাদের প্রশিক্ষণ দিয়ে আরো কিভাবে জনগণের সেবার কাজে লাগানো যায় সে ব্যাপারে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত এ সব সদস্যকে উন্নত ও কার্যকরী প্রশিক্ষণ দিয়ে কিভাবে আরো ভালো করা যায়, তা নিয়ে আজ আলোচনা করেছি। মহা-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা নানা সমস্যা অবগত করেছেন। কিছু সমস্যা আছে, সেগুলো যত তাড়াতাড়ি সমাধান করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি।

তিনি বলেন, বিভিন্ন সমস্যা ও দুর্যোগে কিন্তু আনসার সদস্যরা বিভিন্ন বাহিনীর সাথে কাজ করে। এখানে আনসার সদস্যরাই মুখ্য ভূমিকা পালন করে। যেমন গত দুর্গাপূজায় আনসার সদস্যরা কাজ করেছে। আবার নির্বাচনের সময় তাদের বড় ভূমিকা থাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের (আনসার) নানা সুযোগ-সুবিধার অভাব আছে, সেগুলো আমরা দেখছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের চাকরিতে যে বিরতি সেটা আর থাকছে না, তারা নিয়মিত কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িতদের ধরা হবে। ছাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে সবাইকে ধরা হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপতৎপরতায় বা অপরাধে যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, যাদের ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হচ্ছে। সব তো আর একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে। তাদের খুঁজে খুঁজে ধরা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

সূত্র : বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে এই শুভেচ্ছা...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির...