বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

অনলাইন ডেস্ক

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…)  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবেগঘন এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।’

তনির স্বামী শাহাদাৎ হোসেন দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। গত বছর অক্টোবরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

শাহাদাৎ হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। তবে বয়সে ৩৮ বছরের বড় ব্যক্তিকে বিয়ে করায় তনি দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা ও ট্রলের মুখোমুখি হয়েছেন। ফেসবুক লাইভে এলে তাকে বিভিন্নভাবে কটূক্তি করা হতো। তবে এসব নিয়ে কখনোই মাথা ঘামাননি তনি। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘এসব আমি তোয়াক্কা করি না। দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চাই।’

শাহাদাৎ ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরে ভালোবেসে অসমবয়সী শাহাদাৎকে বিয়ে করেন তনি। প্রথমে পরিবারের আপত্তি থাকলেও পরে সম্পর্ক মেনে নেয়া হয়।

রোবাইয়াত ফাতিমা তনি দেশের অন্যতম সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’ বর্তমানে দেশের অন্যতম সফল ফ্যাশন ব্র্যান্ড। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে, যেখানে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...