শনিবার, ২ মে ২০২৬

চান্দগাঁওয়ে গাড়ি চাপা দিয়ে পুলিশ হত্যা: গ্রেফতার ৩

দায়িত্ব পালনরত অবস্থায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় এএসআই কাজী মো. সালহউদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিসি উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন উপ পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- ঘটনার সময় জব্দকৃত মাইক্রোবাস চালক মো. বেলাল (৩৪ ), মো. রাশেদ প্রকাশ রাসেল (২৬), সারোয়াতলী আহলা দরবার শরীফ কালু শাহ বাড়ির মৃত জাকের হোসেনের ছেলে সামশুল আলম (৬০)।

সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার মো. মোখলেছুর রহমান বলেন, গাড়িচাপা দিয়ে পুলিশ হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

চক্রটি রাঙামাটি থেকে মাদক এনে চট্টগ্রামসহ আশপাশের কয়েকটি জায়গায় সরবরাহ করে। তারা দীর্ঘ একবছর ধরে মাদক ব্যবসা করে আসছে।

তাদের নামে এর আগেও বিভিন্ন জায়গায় মাদকের মামলা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের এডিসি আবু বকর সিদ্দিক বলেন, মাদক পরিবহনে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

গাড়ি থেকে সাড়ে ৭শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের সময় সঙ্গে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ কমিশনার শাহ মো.আব্দুর রউফ, পাঁচলাইশ জোনের এসি শহীদুল ইসলাম, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক (এসআই) কাউছার হামিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...