এসেছে শীত -এসেছে পিঠার দিন। শীতের এই কুয়াশামাখা বিকেলে পিঠেপুলির স্বাদ নিতে হরেক রকমের পিঠা নিয়ে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম নিউজে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব’।
শহরের চেরাগী পাহাড় বঙ্গবন্ধু ভবনের ৩য় তলায় চট্টগ্রাম নিউজের নিজ কার্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংবাদকর্মীরা।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে পিঠা উৎসবে বিভিন্ন প্রকারের পিঠা খাওয়ার ব্যবস্থা করেন সংবাদকর্মীরা।
পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট উদ্যোক্তা ও চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের।
পিঠা উৎসবে দৈনিক রুপালী বাংলাদেশ এর চট্টগ্রামের স্টাফ রিপোর্টার সাহাব উদ্দিন, চট্টগ্রাম নিউজ এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ রিয়াদ হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ জুনায়েদ হাসান, ভিডিও জার্নালিষ্ট সুমন মজুমদার, মাল্টিমিডিয়া রিপোর্টার ইফতেখার মাহমুদ আখন্দ, মোবারক হোসেন মাসুম, মিরসরাই উপজেলা প্রতিনিধি সাফায়েত মেহেদি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাহাবুদ্দিন সাকিব ,পটিয়া উপজেলা প্রতিনিধি মোঃ মাছুম আকবরী আকাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে সংবাদ কর্মীরা বলেন, পিঠা বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য। এটাকে নতুন করে তুলে ধরার জন্য চট্টগ্রাম নিউজের সংবাদকর্মীরা পিঠা তৈরি করেছি। এমন অনুষ্ঠানে অংশ নিয়ে খুবই ভালো লাগছে।
চট্টগ্রাম নিউজের সংবাদকর্মী মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, আমাদের এখানে প্রথমবার পিঠা উৎসব হলো। সকলের একটা মিলনমেলা ছিল। একসঙ্গে অনেক আনন্দ করলাম।
বিশিষ্ট উদ্যোক্তা ও চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আবু তাহের বলেন, সকলের অংশগ্রহণে একটা প্রাণবন্ত আয়োজন ছিল এখানে। শীতের সঙ্গে পিঠার যে একটা আত্বিক সম্পর্ক আর সেটা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম নিউজ পরিবারের সংবাদকর্মীদের একটা মিলনমেলা ছিল এখানে। আগামীতেও এমন আয়োজন করবো বলেও সিদ্ধান্ত রয়েছে আমাদের।
আর এইচ/
