মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’ চমক

বিনোদন ডেস্ক

ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান, সে কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ, মাত্রই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সুখবরের দু’দিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।

সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দু’জনে মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন। তারই রেশ মিললো ৬ ডিসেম্বর রাতে রাজধানীর এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো ব্যয়বহুল গানচিত্রটি। যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শক মহলে।

এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, ‘‘প্রতিবছরই কা‌জের প‌রিকল্পনা ক‌রি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বে‌শি গা‌নের প‌রিকল্পনা ক‌রে‌ছি। বছরের প্রথম মাসেই চারটি গান ক‌রে‌ছি। এর ম‌ধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।’’

‘একা ঘর আমার’ প্রসঙ্গে গানটির এই গীতিকার-সুরকার-শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।’

গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন।

‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা ব‌লেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বল‌ছি‌লেন, প্রেম যত‌ দিন থাক‌বে, স্যাড‌নেস ততোদিন থাক‌বে। এই গানটাও স্যাড রোমা‌ন্টিক। চমৎকার এক‌টি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’

‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনও গান প্রযোজনা করেছে। সেজন্যই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।

অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি। তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম। ভিউ নয়, আমরা চাই মানসম্মত আধুনিক বাংলা গান করতে। বাকিটা নির্ভর করছে সবার সমর্থন ও সহযোগিতা। আমাদের এই নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এই প্রকাশনা উৎসবের শুরুতে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রসঙ্গে সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও গীতিকবি মহসীন মেহেদী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...