বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে চিটাগং কিংস

ক্রীড়া ডেস্ক

আজ দুপুর ১২টায় শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। প্রথম ম্যাচ এগিয়ে আনা হয়েছে দেড় ঘণ্টা। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। টস জিতে চিটাগং কিংস ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা টাইগার্সকে।

লম্বা সময় পর চিটাগং কিংস বিপিএলে ফিরল। প্রথম দুই আসরের পর তারা বিপিএলে অংশগ্রহণ করেনি। সবশেষ কয়েক আসরে এই দলটির মালিকানায় ছিল আকতার গ্রুপ। তারা দল পরিচালনা করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। চিটাগং কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন।

খুলনা টাইগার্স শেষ কয়েক বিপিএলে নিয়মিত দল। এবারও তারা ভালো দল গুছিয়েছে। দলটির নেতৃত্বে রয়েছে মেহেদী হাসান মিরাজ। জয় দিয়ে দুই দলই বিপিএল যাত্রা শুরু করতে চায়। কার মুখে শেষ হাসি ফোটে সেটাই দেখার।

বিপিএলের প্রথম দিনে দুই ম্যাচে রান উৎসব হয়েছে। চার-ছক্কার ফুলঝুরি ছুটেছে। আজকেও বড় রান, প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচের প্রত্যাশা করছেন ক্রিকেট সমর্থকরা।

খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, ওশানে থমাস, ইব্রাহিম জাদরান ও উইলিয়াম বিসিসটো

চিটাগং কিংস: মোহাম্মদ মিঠুন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, থমান ও’ কর্নেল, ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...