রবিবার, ২৮ জুন ২০২৬

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে লংগদুর রুদ্র মোহাম্মদ জিহাদ

মোঃ রিয়াজ আহম্মদ , লংগদু (রাংগামাটি)

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন লংগদু উপজেলার রুদ্র মুহাম্মদ জিহাদ।  

রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারন সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এবং সেই পূর্ণাঙ্গ কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পায়। রুদ্র মোহাম্মদ জিহাদ রাংগামাটি লংগদু উপজেলা ৬নং মাইনীমুখ ইউনিয়নে গাথাছড়া গ্রামে মোঃ নজরুল ইসলাম এর ছেলে।

জানা যায় রুদ্র মোহাম্মদ জিহাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাংগামাটি জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় সংসদ সাবেক কমিটির শিক্ষাও গবেষণা বিষয়ক সম্পাদক নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালনের সুযোগ পেয়ে মোহাম্মদ জিহাদ বলেন আমি আনন্দিত আমাকে ছাত্র অধিকার পরিষদে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

আমি বিগত সময়ে রাঙ্গামাটি জেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা কালীন সদস্য সচিব ছিলাম । এর পরবর্তীতে প্রথম নির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পাযই তথ্য গবেষণা সম্পাদক হিসেবে। তারপরে সেখান থেকে আমার উপর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পিত হয় । বিগত পাঁচ বছর দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, এবং ছাত্রদের অধিকার নিয়ে লড়াই বলেছি। বেশ কয়েকবার ছাত্রলীগ, যুবলীগের নৃশংস হামলার শিকার হয়েছি। ২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানেও তিন পার্বত্য চট্টগ্রাম সমন্বয় করেছি। ৩ তারিখ মধ্যরাতে হাসিনার পালিত পুলিশের হাতে গ্রেফতার হয়ে রাতভর নির্যাতনের শিকার হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিন পার্বত্য চট্টগ্রামে আমিই একমাত্র যিনি গ্রেফতার হয়েছিলো। আমি সৈরাচার হাসিনার প্রশাসনের ব্লাক লিস্টেড ছিলাম। যাইহোক শুকরিয়া আল্লাহর কাছে এই জলিমের পতন আমরা ঘটাতে পেরেছি।

এখন আমার উপর দায়িত্ব অনেক বেড়ে গেছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এ দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং দেশকে নিয়ে যে ভাবনা তা বাস্তবায়ন করার জন্য আমরা সদা প্রস্তুত থাকবো।আসলে আমি যেহেতু পার্বত্য অঞ্চলের ছেলে পাহাড়ের যে সমস্যা সেগুলো নিয়ে আমি বিগত সালেও কথা বলেছি এবং সামনেও কথা বলব। মূলত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিগত সালেও স্লোগান ছিল দেশের সর্বস্তরে বৈষম্য দূর করা যেখানেই বৈষম্য হয় সেখানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সকল কর্মীরা প্রতিবাদ জানায়। ১৮ সালে কোটা সংস্কার আন্দোলন এবং ২৪ এর অভ্যুত্থান একই সুত্রে গাথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ২ জন প্রতিনিধি সরকারের উপদেষ্টা হয়েছেন তারাও আমার পুরাতন সহযোদ্ধা। এক সাথে ঢাকার রাজপথে স্লোগান তুলেছি আমি তাদের নিয়ে গর্ব করি তারা এখন আমার জন্য অনুপ্রেরণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...